১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

মোহাম্মদপুর থেকে স্বেচ্ছাসেবক দলের নেতা ‘তেরেনাম বাবু’ গ্রেপ্তার

“সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 02:43 PM

Updated : 11 Nov 2026, 02:43 PM

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে ‘তেরেনাম বাবু’কে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে গোয়েন্দা পুলিশের একটি দল মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম বুধবার দুপুর পৌনে ২টার দিকে বলেন, “সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লিটন মাহমুদ বাবু ওরফে তেরেনাম বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে তাকে আদালতে পাঠানো হবে।”

কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

একটি বৈঠকে থাকায় এ বিষয়ে পরে কথা বলে তখন জানান ডিএমপির এই অতিরিক্ত কমিশনার।

বাবু মোহাম্মদপুরের অন্তত দুটি কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষক হিসেবে ডিএমপির তালিকাভুক্ত।