২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

রাকিবুল নিজ বাড়িতে ইন্টারনেটের ওয়াইফাই লাইনের সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়।

দিনাজপুরে ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

প্রতিকী ছবি

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2024, 03:04 PM

Updated : 15 Mar 2024, 03:04 PM

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন এক তরুণ।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার মালাপাড়া এলাকায় ঘটনা ঘটে বলে জানিয়েছেন নবাবগঞ্জ থানার ওসি তাওহীদুল ইসলাম।

নিহত ২৪ বছরের রাকিবুল ইসলাম রাকিব মালাপাড়া এলাকার বাসিন্দা।

ওসি তাওহীদুল বলেন, রাকিবুল নিজ বাড়িতে ইন্টারনেটের ওয়াইফাই লাইনের সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়।বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মাটিতে পড়ে যায়।

বাড়ির লোকজন উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পরিবারের পক্ষে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।