২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ৫ বছরের শিশুকে ‘ধর্ষণে’র অভিযোগে তরুণের বিরুদ্ধে মামলা

বুধবার রাতেই শিশুটির বাবা রিফাতকে আসামি করে মামলা করেন, তবে ঘটনার পর থেকেই সে পলাতক বলে জানিয়েছে পুলিশ।

নরসিংদীতে ৫ বছরের শিশুকে ‘ধর্ষণে’র অভিযোগে তরুণের বিরুদ্ধে মামলা

প্রতীকী ছবি

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2023, 09:29 PM

Updated : 24 Aug 2023, 09:29 PM

নরসিংদীর শিবপুরে বিস্কিট দেওয়ার প্রলোভন দেখিয়ে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

বুধবার বিকালের এই ঘটনায় রাতেই শিবপুর মডেল থানায় শিশুটির বাবা মামলা করেন বলে বৃহস্পতিবার জানিয়েছেন পরিদর্শক (তদন্ত) ফয়জুল হাকিম।

মামলায় আসামি করা হয়েছে রিফাত মোল্লা (১৮) নামে এক তরুণকে। তিনি উপজেলার যোশর ইউনিয়নের বাসিন্দা।

ফয়জুল হাকিম জানান, শিশুটি রিফাতের এক আত্মীয়ের প্রতিবেশী। সেই সুবাদে তাদের বাড়িতে যাতায়াত ছিল। ঘটনার দিন বিকাল পাঁচটার দিকে শিশুটিকে একা পেয়ে বিস্কিট কিনে দেওয়ার কথা বলে তাকে ঘরের ভিতরে ডেকে ধর্ষণ করে রিফাত। এ সময় শিশুটির কান্নাকাটি স্বজনরা দরজায় ধাক্কাধাক্কি করলে সে দৌড়ে পালিয়ে যায়।

পরে পরিবারের সদস্যরা শিশুটিকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে নরসিংদী সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এখন সেখানেই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় রাতেই শিশুটির বাবা রিফাতকে আসামি করে মামলা করেন। তবে ঘটনার পর থেকেই সে পলাতক বলে জানিয়েছে পুলিশ।

রিফাতকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন  শিবপুর মডেল থানায়
শিবপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফয়জুল হাকিম।