১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চুয়াডাঙ্গায় ‘৪৬ সোনার বার’ জব্দ, যুবক আটক

বিজিবি জানায়, চার কেজি ৬০০ গ্রাম ওজনের বারগুলোর মূল্য প্রায় চার কোটি টাকা।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2023, 08:53 PM

Updated : 20 Aug 2023, 08:53 PM

চুয়াডাঙ্গার দামুড়হুদায় চার কেজি ৬০০ গ্রাম ওজনের ৪৬টি সোনার বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি। 

রোববার দুপুরে উপজেলার নাস্তিপুর গ্রামের কাছে অভিযান চালিয়ে বারগুলো জব্দ করা হয় বলে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মো. রকিবুল ইসলাম জানান। 

আটক আরিফুল ইসলাম (৩০) নাস্তিপুর গ্রামের বাসিন্দা।

রকিবুল ইসলাম জানান, গোপন সংবাদে বিজিবি ৬ ব্যাটালিয়নের একটি দল দুপুরে ওই গ্রামের কাছে ওত পেতে ছিল। এ সময় সন্দেহজনক এক যুবককে ভারত সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি সদস্যরা তাকে আটক করে। 

বিজিবির দাবি, আটক যুবকের শরীরে তল্লাশি চালিয়ে ৪৬টি সোনার বার পাওয়া যায়। এসব সোনার মূল্য প্রায় চার কোটি টাকা। 

আটক আরিফুলকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি।