২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলে যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

দুর্ঘটনার পর চালক অটোরিকশা রেখে পালিয়ে যায়।

স্কুলে যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2023, 03:01 PM

Updated : 07 Feb 2023, 03:01 PM

সিরাজগঞ্জ সদরে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।

মঙ্গলবার সকালে শহরের বাহির গোলা রোডে পাঠশালা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি হুমায়ুন কবির জানান।

প্রথম শ্রেণির ছাত্র নিহত ৮ বছর বয়সী সিফাত রহমান সদর উপজেলা খোকশাবাড়ী গ্রামের আব্দুল আল মামুনের ছেলে।

পরিবারের বরাতে ওসি বলেন, সকালে বাড়ি থেকে বাবার সঙ্গে মোটরসাইকেলে করে স্কুলের সামনে গিয়ে নামে সিফাত। এ সময় রাস্তা পার হয়ে স্কুলে প্রবেশের সময় একটি অটোরিকশার ধাক্কার ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনার পর চালক অটোরিকশা রেখে পালিয়ে যায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।