খুলনা ও যশোরে মৃদু ভূকম্পন অনুভূত
তিন সেকেন্ড স্থায়ী এই ভূকম্পনে কোথাও থেকে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
খুলনা ও যশোরে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। তবে কোথাও থেকে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আমিরুল আজাদ জানান, বৃহস্পতিবার বিকাল ৫টা ৩০ মিনিটের মৃদু এই ভূকম্পন ৩ সেকেন্ড স্থায়ী ছিল। নগরীসহ জেলার বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়েছে।
যশোরেও ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
শহরের ঘ্পো পিলু খান সড়কের রাব্বি খান বলেন, “কম্পন অন্য যেকোনো সময়ের চেয়ে বেশ শক্তিশালী বলে মনে হলো।”
