২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাসের ধাক্কায় নিহত ২

মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার দুই আরোহী নিহত হন ঘটনাস্থলেই।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2022, 03:12 PM

Updated : 02 Oct 2022, 03:28 PM

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রীর প্রাণ গেছে।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ইসলামপুরের শশই এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে রোববার এ দুর্ঘটনা ঘটে বলে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দ বসু জানান।

নিহতরা হলেন-সুমন গোম্বামী (৩১) ও মোহন বণিক (৩০)। তাদের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায়।

ওসি বলেন, সিলেটমুখী তেলবাহী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এ সময় মাইক্রোবাসটি পাশে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়।

“এতে অটোরিকশার দুইজন ঘটনাস্থলেই নিহত হয়।”

পুলিশ খবর পেয়ে গিয়ে লরি ,মাইক্রোবাস ও অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে জানান সুখেন্দ।

এ পুলিশ কর্মকর্তা বলেন, যারা মারা গেছেন তাদের দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাওয়ার কথা ছিলো। এ কারণে তারা অটোরিকশায় করে আখাউড়া চেকপোস্টের দিকে যাচ্ছিলেন বলে তাদের স্বজনরা জানিয়েছে।