২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় জমির বিরোধে প্রাণ গেল কৃষকের

এক খণ্ড জমি নিয়ে গ্রামের সোহেল মিয়ার সঙ্গে সেলিম মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2022, 08:57 PM

Updated : 26 Jul 2022, 08:57 PM

জমির বিরোধের জেরে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় এক কৃষক খুন হয়েছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার গড়াডোবা ইউনিয়নের ডুমদি গ্রামে এ ঘটনা ঘটে বলে কেন্দুয়া থানার ওসি আলী হোসেন জানান।

নিহত সেলিম মিয়া (৪৫) ওই গ্রামেরই বাসিন্দা।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, এক খণ্ড জমি নিয়ে গ্রামের সোহেল মিয়ার সঙ্গে সেলিম মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দুপুরে সেলিম ওই বিরোধপূর্ণ জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়।

একপর্যায়ে সেলিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। স্বজনরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আলী হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। মামলার প্রস্তুতি চলছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।