২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ওই যুবক রেল লাইনের পাশ দিয়ে হাঁটছিলেন বলে স্থানীয়রা জানান।

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2022, 07:59 PM

Updated : 23 Dec 2022, 08:33 PM

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার পৌলী এলাকায় এ ঘটনা ঘটে বলে টাঙ্গাইল রেলওয়ে থানার ওসি ফজলুল রহমান জানান।

নিহত শাহাদত হোসেন (২৬) জামালপুরের সরিষাবাড়ী উপজেলার রুদ্রবয়রা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি ফজলুল রহমান জানান, শাহাদত গত ১৫ ডিসেম্বর নূরানী তালিমুল কুরআন বোর্ডের অধীনে পৌলী নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিতে আসেন। সকালে তিনি রেল লাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা একটি কমিউটার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা রেলওয়ে পুলিশে খবর দেন।

মরদেহ টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে বলে জানান ওসি ফজলুল রহমান।