২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন ক্যাটাগরিতে জয়পুরহাটের পুলিশ শীর্ষে, এসপি পুরস্কৃত

“আদালতে পাঠানো পুলিশ প্রতিবেদনের ওপর সাজা প্রদানের হার ৬৭ দশমিক ৬৮ শতাংশ; যা দেশের মধ্যে সর্বোচ্চ।”

তিন ক্যাটাগরিতে জয়পুরহাটের পুলিশ শীর্ষে, এসপি পুরস্কৃত

জয়পুরহাটের পুলিশ সুপার নূরে আলম পুরস্কার গ্রহণ করছেন।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2023, 09:14 PM

Updated : 18 Oct 2023, 09:14 PM

সারাদেশে মামলা তদন্ত, গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় শীর্ষস্থানে থাকায় স্বীকৃতিস্বরূপ জয়পুরহাটের পুলিশ সুপারকে পুরস্কৃত করা হয়েছে।

বুধবার বিকালে এ তথ্য জানান জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শাহিদ আল মামুন।

মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মো. নূরে আলম পুরস্কার গ্রহণ করেছেন।

ডিবির ওসি শাহিদ বলেন, “আদালতে পাঠানো পুলিশ প্রতিবেদনের ওপর সাজা প্রদানের হার ৬৭ দশমিক ৬৮ শতাংশ; যা দেশের মধ্যে সর্বোচ্চ।

“এ ছাড়া পুলিশ সুপার নূরে আলম সারাদেশের মধ্যে এবারও জিআর, সিআর ও সাজা- এই তিনটি ক্যাটাগরিতেই ওয়ারেন্ট তামিলে প্রথম স্থান অর্জন করেছেন।

এর পাশাপাশি আইনশৃঙ্খলা উন্নয়ন সূচকে সারাদেশে 'গ' ক্যাটাগরিতে জয়পুরহাট জেলা বরাবরের মতো প্রথম স্থান অক্ষুণ্ন রেখেছে বলে জানান তিনি। 

মঙ্গলবার ঢাকার পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত ত্রৈমাসিক কনফারেন্সে এসপি নূরে আলমকে অভিনন্দন জানিয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।