১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে ‘সাত হাজার কেজি ভারতীয় চিনিসহ’ আটক ২

গোপন সংবাদে গভীর রাতে ওই চিনিসহ দুজনকে আটক করা হয় বলে পুলিশ জানায়।

খাগড়াছড়িতে ‘সাত হাজার কেজি ভারতীয় চিনিসহ’ আটক ২

পুলিশ জানায়, একটি ট্রাকে ১৪০টি বস্তা ভরতি চিনি ছিল।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2023, 11:24 PM

Updated : 26 Mar 2023, 11:24 PM

খাগড়াছড়ির দীঘিনালা থেকে সাত হাজার কেজি ভারতীয় চিনিসহ দুজনকে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদে শনিবার গভীর রাতে ১৪০টি বস্তা ভরতি চিনিসহ একটি ট্রাক এবং বাবুধন চাকমা ও জিয়া মিয়া নামের দুই ব্যক্তিকে আটক করা হয় বলে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. নাঈমুল হক জানান।

এসপি জানান, ভারতের মিজোরাম রাজ্যের উদয়পুর সীমান্ত দিয়ে অবৈধভাবে চিনি আনার দায়ে ওই দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে।