২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাঁড়িয়ে থাকা ট্রাকের পর রিকশাভ্যানে ধাক্কা, নিহত ২

পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

দাঁড়িয়ে থাকা ট্রাকের পর রিকশাভ্যানে ধাক্কা, নিহত ২

প্রতীকী ছবি

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2023, 11:55 AM

Updated : 02 Feb 2023, 12:06 PM

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আরেকটি ট্রাকের ধাক্কার পর চালকের সহকারীর প্রাণ গেছে। একই সময় ট্রাকটির ধাক্কায় পাশে থাকা এক রিকশাভ্যান চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বৈলর এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ত্রিশাল থানার এসআই নুরে আলম সিদ্দিকী জানান।

নিহত রিকশাভ্যান চালক মিলন মিয়া ত্রিশাল উপজেলার ধানীখোলা গ্রামের জিন্নাহ মিয়ার ছেলে। আর ট্রাক চালকের সহকারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এসআই বলেন, ঢাকাগামী একটি ট্রাক বৈলর এলাকায় দাঁড়িয়ে থাকা বালুবোঝাই আরেকটি বিকল ট্রাককে পেছন ধাক্কা দেয়। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি রিকশাভ্যানকে ধাক্কা দিলে ভ্যানচালক ও ট্রাক চালকের সহকারী ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান নুরে আলম।

তিনি বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।