২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে চার

রোববার বিকালে গোলাপগঞ্জ উপজেলার হাজিপুরে এই দুর্ঘটনার সময় ঘটনাস্থলে দুজন নিহত হয়েছিলেন।

সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে চার

দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2023, 10:00 PM

Updated : 13 Feb 2023, 10:27 PM

সিলেটের গোলাপগঞ্জে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত আরও দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে মৃতের সংখ্যা হলো চার। 

রোববার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তাদের মৃত্যু হয়। 

ওইদিন বিকালে উপজেলার হাজিপুরে এই দুর্ঘটনা ঘটে বলে গোলাপগঞ্জ মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান।

নিহতরা হলেন বিয়ানীবাজারের মাটিকাটা গ্রামের সিরাজ মিয়ার স্ত্রী জেবু বেগম (৪৫) ও ছেলে নুরুল ইসলাম সাজিদ (২৫), বিয়ানীবাজার পৌর এলাকার নয়াগ্রামের ফারুক আহমদের স্ত্রী রাশিদা বেগম (৩৮) ও মেয়ে ফারিয়া আক্তার (১৬)। 

পুরনো খবর:

সিলেটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ আরোহী নিহত

আহত একজন এখনও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চারজনের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


রোববার বিকালে একটি সিএনজি চালিত অটোরিকশা বিয়ানীবাজার থেকে সিলেটের দিকে আসছিল। পথে হাজিপুর এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের থাক্কায় অটোরিকশাটি চুরমার হয়ে যায়।

এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। তিনজনকে ওসমানী হাপাতালে ভর্তি করা হয়েছিল।