২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অটোরিকশার চাপায় শিশু নিহত

স্কুলের পরীক্ষা দেওয়ার জন্য বাসা থেকে বের হয় মাহিয়া।

গাজীপুরে অটোরিকশার চাপায় শিশু নিহত

শিশুটিক চাপা দেওয়া অটোরিকশাটিকে আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2023, 01:28 PM

Updated : 15 Jun 2023, 01:28 PM

গাজীপুরের শ্রীপুরে স্কুলে যাওয়ার পথে অটোরিকশা চাপায় একটি শিশু নিহত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কে পল্লী বিদুৎ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীপুর থানার এসআই ইসমাইল হোসেন। 

নিহত ৯ বছরের মাহিয়া আক্তার ময়মনসিংহের পাগলা থানার আমিনুল ইসলামের মেয়ে। সে স্থানীয় স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

নিহতের বাবা আমিনুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য বাসা থেকে বের হয় মাহিয়া। এ সময় মাহিয়া মাওনা-বরমী আঞ্চলিক সড়ক পার হওয়ার সময় টেপিরবাড়িগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সে। 

মাহিয়াকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে নিলে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এসআই ইসমাইল হোসেন বলেন, অটোরিকশাটি আটক করা হয়েছে, তবে তার চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।