২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়দিনে বর্ণিল আয়োজন, আনন্দঘন উদযাপন

বর্ণিল আয়োজনে জেলায় জেলায় খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2022, 01:15 AM

Updated : 26 Dec 2022, 09:32 AM

Image

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর ধর্মপল্লীতে রোববার সকালে প্রার্থনায় যোগ দেন খ্রিস্ট ধর্মালম্বীর বিপুল সংখ্যক মানুষ।

Image

টাঙ্গাইলের মধুপুরে বিপুল উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো যীশু খ্রিস্টের জন্মতিথি শুভ বড়দিন।

Image

সারাদেশের মতো কুড়িগ্রামেও যথাযোগ্য মর্যাদায় বড়দিন উদযাপন করা হয়েছে। রোববার দুপুরে পৌর এলাকার কুড়িগ্রাম রিভারভিউ হাইস্কুল মোড়ে কুড়িগ্রাম ঈশায়ী ফেলোশীপ চার্চে কেক কেটে দিবসের শুভ সুচনা করা হয়।

Image

গোপালগঞ্জের গির্জাগুলোতে বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে বড়দিন পালিত হয়েছে। রোববার সকালে জেলার পাঁচ উপজেলায় ১৬৩ গির্জায় প্রার্থনা শুরু হয়; চলে দুপুর পর্যন্ত।

Image

নানা আয়োজনে গাজীপুরে বড়দিন উদযাপিত হয়েছে। গাজীপুর মহানগরের পূবাইলের ভাদুনে নৈবাড়ি উত্তম মেষ পালক গির্জা, শ্রীপুর পৌরসভার কেওয়াচালার সাধু আগস্টিন গির্জায়, কালীগঞ্জের নাগরি, তুমুলিয়া ও সাধু নিকোলাস গির্জাসহ সাতটি স্থানে এ উৎসব পালিত হয়।

Image

যশোরের শার্শা উপজেলার উলাশি গ্রামের গির্জায় বিশেষ প্রার্থনা, ধর্মীয় আলোচনাসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানে বড়দিন উদযাপিত হয়েছে।

Image

সিলেটে নানা আয়োজন বড়দিন উদযাপিত হয়েছে। নগরীর নয়াসড়কে সিলেট প্রেসবিটারিয়ান চার্চসহ আশপাশের চার্চগুলো সেজেছে নানা রঙে।