০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে ৩৮ হাজারে বিক্রি হল ২৪ কেজির বাঘাইড়

মৎস্য কর্মকর্তা বলেন, বন অধিদপ্তর বাঘাইড় মাছকে বিপন্ন প্রজাতি হিসেবে ঘোষণা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Oct 2026, 03:35 PM

Updated : 02 Oct 2026, 03:35 PM

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পদ্মা নদীতে ২৪ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়ার পর ৩৮ হাজার টাকায় বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার মালুচি এলাকায় মাছটি ধরা পড়ে বলে জানান স্থানীয় মাছ ব্যবসায়ী তাপস হালদার।

তিনি বলেন, “শুক্রবার সকাল ৯টার দিকে আমি ও পঞ্চনন্দ হালদার মাছটি কিনে ঝিটকা বাজারে নিয়ে আসি। পরে বাজারের ব্যবসায়ী মোন্নাফসহ চারজন মিলে ভাগে মাছটি কিনে নেন।”

জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম বলেন, বাঘাইড় মাছ ধরা পড়ার বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।

তিনি বলেন, “বন অধিদপ্তর বাঘাইড় মাছকে বিপন্ন প্রজাতি হিসেবে ঘোষণা করেছে। এ মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ।”