২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে নাশকতার মামলায় শিবির নেতা গ্রেপ্তার

পুলিশ জানায়, ১৫ নভেম্বর একটি লেগুনায় আগুন লাগানোর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ঝালকাঠিতে নাশকতার মামলায় শিবির নেতা গ্রেপ্তার

মো. সায়েম।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2024, 02:07 PM

Updated : 15 Jan 2024, 02:07 PM

ঝালকাঠিতে নাশকতার মামলায় জেলা ছাত্রশিবিরের এক নেতাকে গ্রেপ্তার করেছে ডিবি।

রোববার রাতে শহরের পূর্ব চাঁদকাঠি এলাকায় অভিযান চালানো হয় বলে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. মনিরুজ্জামান জানান।

গ্রেপ্তার মো. সায়েম রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের বাসিন্দা।তিনি জেলা ছাত্রশিবিরের সভাপতি।

ওসি মনিরুজ্জামান বলেন, গত ১৫ নভেম্বর রাতে শহরের ব্র্যাক মোড় এলাকায় একটি লেগুনায় আগুন লাগিয়ে নাশকতা সৃষ্টি করা হয়। ওই ঘটনায় সদর থানায় দায়ের হওয়া মামলায় সায়েমকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।