২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে ‘মদসহ' গ্রেপ্তার: দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

এ ঘটনা তদন্তে জন্য তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2023, 08:48 PM

Updated : 06 Aug 2023, 10:56 PM

‘মদসহ’ গ্রেপ্তার হওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান চৌধুরী এ তথ্য জানিয়েছেন৷  

বহিষ্কৃতরা হলেন- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ সেশনের সাজিদ সাকিব (২২) ও মাহমুদ সাকিব (২১)।

প্রক্টর কামরুজ্জামান চৌধুরী বলেন, “একই সঙ্গে এ ঘটনা তদন্তে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের  অধ্যাপক সৈয়দ আশরাফুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।” 

তিনি আরও বলেন, সদস্য হিসেবে রয়েছেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক আশরাফ সিদ্দিকী ও  ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক কামরুজ্জামান খাঁন প্রিন্স। 

এর আগে বৃহস্পতিবার কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুরের কালা সাদেক এলাকার একটি সড়কের টোল বক্সের সামনে থেকে ১৪ বতল মদসহ তাদের গ্রেপ্তার করা হয়। 

এরপর তাদরে বিরুদ্ধে মাদক আইনে মামলা করে পুলিশ৷ এরপর শুক্রবার আদালত ওই দুইজনকে কারাগারে পাঠানো হয়েছে।

ভেতরে পড়ুন:

পুরনো খবর:

‘সিনিয়র ভাইদের জন্য মদ আনতে গিয়ে’ শাবির দুই শিক্ষার্থী আটক