২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা

একদল হামলাকারী ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে পাপিয়া তার মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

বাগেরহাটে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2023, 11:42 PM

Updated : 12 Aug 2023, 07:12 PM

বাগেরহাটের শরণখোলা উপজেলায় বাড়িতে ঢুকে মা ও মেয়ে কুপিয়ে হত্যা করেছে একদল হামলাকারী।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার উত্তর রাজাপুর গ্রামের আবু জাফরের বাড়িতে এ ঘটনা ঘটে বলে বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া উইং এর সমন্বয়কারী পরিদর্শক বাবুল আক্তার জানান।

নিহতরা হলেন- ওই গ্রামের আবু জাফরের স্ত্রী পাপিয়া আক্তার (৩৮) ও তার পাঁচ বছর বয়সি মেয়ে ছাওদা জেনি।

পরিদর্শক বাবুল আক্তার বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কে বা কারা ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে পাপিয়া তার মেয়ে জেনিকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই জেনি মারা যায়।

প্রতিবেশীরা গুরুতর অবস্থায় পাপিয়াকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে তিনি জানান।

তিনি আরও বলেন, “নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। তবে কেন তাদের হত্যা করা হয়েছে তা এখনই বলা যাচ্ছেনা।”

হত্যার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক বাবুল।