২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে রেল ইঞ্জিনের ব্যাটারি চুরি, ৭ রেল পুলিশ কারাগারে

বিচারক জামিনের নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2023, 03:07 PM

Updated : 05 Oct 2023, 03:07 PM

চারটি রেল ইঞ্জিনের ব্যাটারি চুরি হয়েছে ৩২টি; যেগুলো চুরির মামলায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এসআইসহ সাত সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত।

পার্বতীপুর রেলওয়ে লোকোশেডের এ ঘটনায় তারা দিনাজপুর আদালতে জামিন চাইলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন- লোকোশেড নিরাপত্তার দায়িত্বরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী পরিদর্শক মহিদুল ইসলাম মাহিদ ও হাবিলদার ইমদাদুল হক, সিপাহী তৌহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, শাহিন মিয়া, ছোটন চক্রবর্তী ও মাহবুবুর রহমান।

[প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/bdnews24/posts/pfbid02AkW5srQ3RiXoNAoGAjnYEbKh6qbGE7g3TtYCian93LPMxYhQU2XeX6GU4rWA5Fo7l ]