২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ডেঙ্গুতে নারীসহ ২ জনের মৃত্যু

এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ জনে।

বগুড়ায় ডেঙ্গুতে নারীসহ ২ জনের মৃত্যু

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2024, 08:52 AM

Updated : 02 Mar 2024, 08:52 AM

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ এ তথ্য জানান।

মৃতরা হলেন- বগুড়ার সোনাতলা উপজেলার নাগরপাড়া গ্রামের আবু তালেবের স্ত্রী মিনি খাতুন (৫৫) এবং আদমদীঘি উপজেলার শালগ্রামের আইনুল হকের ছেলে আকরামুল হক (৬৮)।

উপ-পরিচালক বলেন, ২১ সেপ্টেম্বর আকরামুল এবং ২৩ সেপ্টেম্বর মিনি খাতুন হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ৮টায় আকরামুল এবং সোমবার ভোর সাড়ে ৪টায় মিনির মৃত্যু হয়।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১৮ জনে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় মোট এক হাজার ১৭৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৬৪ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে সর্বোচ্চ ২৫ জন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]