২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে কলেজছাত্রীকে ‘উত্ত্যক্তের প্রতিবাদ করায়’ বাবাকে ছুরিকাঘাত

‘তার মাথায় ও শরীরে ১৬টি সেলাই দিতে হয়েছে।’

রাজশাহীতে কলেজছাত্রীকে ‘উত্ত্যক্তের প্রতিবাদ করায়’ বাবাকে ছুরিকাঘাত

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2022, 08:46 PM

Updated : 13 Aug 2022, 08:46 PM

রাজশাহী শহরের মেহেরচণ্ডী এলাকায় কলেজছাত্রীকে ‘উত্ত্যক্তের প্রতিবাদ করায়’ বাবাকে ছুরিকাঘাত করা হয়েছে। তাছাড়া তাকে হাতুড়ি দিয়ে পেটানো হয়েছে।

পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

কলেজছাত্রী বলেন, শুক্রবার রাত ৮টার দিকে তিনি বাবা-মায়ের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকা থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন তার উদ্দেশে অশ্লীল কথাবার্তা বলে।

“বাবা প্রতিবাদ করলে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ছুরিকাঘাতে আহত করে বখাটেরা। পরে স্থানীয়দের সহযোগিতায় বাবাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। তার মাথায় ও শরীরে ১৬টি সেলাই দিতে হয়েছে।”

পুলিশ খবর পেয়েছে বলে জানিয়েছেন মতিহার থানার ওসি আনোয়ার হোসেন তুহিন। তবে এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।