২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোমানার কোলজুড়ে একসঙ্গে এল ৪ সন্তান

আবাসিক চিকিৎসক আবু সাঈদ মো. আসলাম বলেন, নবজাতকরা সবাই শঙ্কামুক্ত।

রোমানার কোলজুড়ে একসঙ্গে এল ৪ সন্তান

মানিকগঞ্জে একসঙ্গে দুই ছেলে ও দুই মেয়ের জন্ম দিয়েছেন গৃহবধূ রোমানা।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2023, 06:27 PM

Updated : 10 Jul 2023, 06:27 PM

মানিকগঞ্জে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন শিবালয় উপজেলার গৃহবধূ রোমানা ইসলাম। এর মধ্যে দুজন ছেলে ও দুজন মেয়ে সন্তান। 

সোমবার সকাল সাড়ে ৬টায় মানিকগঞ্জ সদর উপজেলার মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে রোমানার চার সন্তানের জন্ম হয় বলে জানান আবাসিক চিকিৎসক আবু সাঈদ মো. আসলাম।

রোমানা উপজেলার ধানধারা গ্রামের কৃষক শেখ মো. নয়নের স্ত্রী। তারা ২০২১ সালের ১৫ মে বিয়ে করেন।  রোববার রাত ১০টার দিকে রোমানাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আবাসিক চিকিৎসক আবু সাঈদ মো. আসলাম বলেন, “চার নবজাতকের মধ্যে দুই ছেলে নবজাতকের শ্বাসকষ্ট কিছুটা বেশি ছিল। এখন কমছে। দুই মেয়ে নবজাতকের শ্বাসকষ্ট দেখা দিলেও অনেকটা স্বাভাবিক পর্যায়ে এসেছে। তারা সবাই শঙ্কামুক্ত আছে।”

হাসপাতালের গাইনি বিভাগের শিশু ওয়ার্ডে পৃথক ওয়ার্মার যন্ত্রে চার নবজাতককে রাখা হয়েছে। আর গাইনি ওয়ার্ডের শয্যায় প্রসূতি রোমানাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

নবজাতকদের বাবা শেখ মো. নয়ন বলেন, “আমি কৃষক মানুষ। আমার খুশির শেষ নেই। অনেক খুশি আমরা।”