২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় সাইকেলের টায়ার থেকে ৪ স্বর্ণের বার উদ্ধার, আটক ১

উদ্ধারকৃত সোনার ওজন ৪৬৬ গ্রাম ৪৫০ মিলিগ্রাম। যার বাজারমূল্য ৩৯ লাখ ৩৬ হাজার ৮৩৮ টাকা বলে জানিয়েছে বিজিবি।

সাতক্ষীরায় সাইকেলের টায়ার থেকে ৪ স্বর্ণের বার উদ্ধার, আটক ১

বিজিবির হাতে আটক ইমাম হোসেন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2023, 11:19 AM

Updated : 18 Apr 2023, 11:19 AM

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বাইসাইকেলের টায়ারের ভেতরে লুকিয়ে রাখা চারটি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। এ সময় একজনকে আটক করা হয়েছে। 

সোমবার সন্ধ্যার দিকে কাকডাঙা সীমান্তের বালিয়াডাঙ্গা বাজারে থেকে এসব সোনা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক। 

এঘটনায় ইমাম হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। 

বিজিবি কর্মকর্তা আশরাফুল জানান, একজন চোরাকারবারী বাইসাইকেলে ভারতে স্বর্ণ পাচার করছে এমন খবরের ভিত্তিতে বালিয়াডাঙ্গা বাজারে অভিযান চালায় বিজিবি। অভিযানকালে সোমবার সন্ধ্যার দিকে বাইসাইকেলের টায়ারের ভেতরে লুকিয়ে রাখা চার পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। 

“উদ্ধারকৃত সোনার ওজন ৪৬৬ গ্রাম ৪৫০ মিলিগ্রাম। যার বাজারমূল্য ৩৯ লাখ ৩৬ হাজার ৮৩৮ টাকা।” 

তিনি আরও বলেন, চোরাচালানের কাজে ব্যবহৃত বাইসাইকেলটি জব্দ করা হয়েছে। আটক চোরাকারবারীকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন।