২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

রাজবাড়ীতে ধান ক্ষেতে ধরা পড়ল ‘মেছো বাঘ’

জেলা বন কর্মকর্তা জানান, স্থানীয়রা মেছো বাঘ বললেও এটি আসলে মেছো বিড়াল।

রাজবাড়ীতে ধান ক্ষেতে ধরা পড়ল ‘মেছো বাঘ’

রাজবাড়ীর কালুখালী এলাকার ধান ক্ষেত থেকে একটি মেছো বাঘ ধরে শিকল দিয়ে বেঁধে রাখেন কৃষকরা।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2023, 03:28 PM

Updated : 25 Nov 2023, 03:28 PM

রাজবাড়ীর কালুখালী উপজেলায় স্থানীয়দের হাতে ধরা পড়েছে একটি ‘মেছো বাঘ’।

শুক্রবার সন্ধ‍্যায় উপজেলার কালিকাপুর ইউনিয়নের ঝাওগ্রামের একটি থান ক্ষেত থেকে বাঘটিকে ধরা হয় বলে জেলা বন কর্মকর্তা শেখ হুমায়ন কবির জানান।

‘মেছো বাঘটি’ ধরার খবর জানাজানি হলে সেটি দেখার জন্য উৎসুক জনতা ছুটে আসেন।

বন কর্মকর্তা শেখ হুমায়ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কৃষক আবজাল শেখ তার জমিতে ধান কাটার সময় একটি প্রাণী দেখে বাঘ বাঘ বলে চিৎকার করেন।

“পরে স্থানীয়রা এগিয়ে এসে মেছো বাঘটিকে ধরে শিকল দিয়ে বেঁধে বন বিভাগে খবর দেয়।”

তিনি আরও বলেন, “স্থানীয়রা মেছো বাঘ বললেও আসলে এটি মেছো বিড়াল। এর উচ্চতা কত ফুট এবং লম্বায় কত ফুট হবে সেটা বলতে পারছি না ।

“তবে সারা গায়ে ডোরাকাটা দাগ রয়েছে। মুখমণ্ডল অনেকটা বিড়ালের মতো, গায়ের রং ধূসর।”

‘মেছো বাঘটি’ উদ্ধারের জন‍্য শনিবার একটি দলকে ওই গ্রামে পাঠানো হয়েছে বলে জানান তিনি।