২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে অবৈধ ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা

ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ মোতাবেক ভাটাটিকে জরিমানা করা হয়।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2023, 08:55 PM

Updated : 10 Feb 2023, 08:55 PM

খাগড়াছড়ি সদর উপজেলায় অবৈধভাবে ইটভাটা চালানোর দায়ে মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সকালে উপজেলার কমলছড়ি ইউনিয়নের মারমাপাড়া এলাকায় জি অ্যান্ড সন্স ইটভাটাকে এ জরিমানা করা হয় বলে সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিন জানান।

ইটভাটাটির মালিক গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরা।

সহকারী কমিশনার (ভূমি) এরফান উদ্দিন জানান, জ্বালানি কাঠ ব্যবহারসহ ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ মোতাবেক ভাটাটিকে জরিমানা করা হয়। একইসঙ্গে ইটভাটা মালিককে সর্তক করা হয়েছে।

এ সময় একজনকে আটক করা হলেও পরে জরিমানা টাকা জমা দেওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানান সহকারী কমিশনার।