২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় জাল ভোট দেওয়ার অভিযোগে ৩ কিশোর আটক

আটক তিন কিশোরের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2024, 12:37 PM

Updated : 07 Jan 2024, 12:37 PM

নেত্রকোণার পূর্বধলায় জাল ভোট দেওয়ার অভিযোগে তিন কিশোরকে আটক করেছে প্রশাসন। 

রোববার সকাল ১০টার দিকে উপজেলার বাদে পটিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয় বলে পূর্বধলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. খবিরুল আহসান জানান। 

আটক তিন কিশোরের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে। তাদের প্রত্যেকের বাড়ি বাদে পটিকা গ্রামে। 

কেন্দ্রে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, সকালে ওই কেন্দ্রে জাল ভোট দিচ্ছিল তিন কিশোর৷ বিষয়টি সহকারী রিটার্নিং কর্মকর্তার চোখে পড়লে তাদের আটক করা হয়।  

আসনেটিতে নৌকার প্রার্থী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন; স্বতন্ত্র ট্রাক প্রতীকে মাজহারুল ইসলাম সোহেল ফকির; ঈগল প্রতীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের  সাবেক উপাচার্য মো. আনোয়ার হোসেনসহ মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৭০ হাজার ৬৯৯ জন।