নেত্রকোণায় বজ্রপাতে প্রাণ গেল যুবকের
বৃষ্টির মধ্যে বাড়ির সামনের পুকুরে গোসল করতে যান আরজু।
নেত্রকোণার কেন্দুয়া উপজেলা বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর দেড়টার উপজেলার সান্ধিকোণা ইউনিয়নের সাতবারোকা গ্রামের এ ঘটনা ঘটে বলে জানান কেন্দুয়া থানার ওসি আলী হোসেন।
নিহত আরজু মিয়া (২৬) ওই এলাকার আব্দুল হাইয়ের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আলী হোসেন বলেন, দুপুর পৌনে ১২টার দিকে বৃষ্টির মধ্যে বাড়ির সামনের পুকুরে গোসল করতে যান আরজু। গোসল করার সময় হঠাৎ বজ্রপাতের কবলে পড়েন তিনি।
পরে বাড়ির লোকজন তাকে পুকুর থেকে উদ্ধার করে ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।
এরপর সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
