২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ধানক্ষেতে সাবেক মহিলা ইউপি সদস্যের লাশ

যশোরের ঝিকরগাছায় ধানক্ষেত থেকে এক ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা সদস‍্যের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2022, 12:50 AM

Updated : 20 Sep 2022, 01:15 AM

ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত জানান, সোমবার সন্ধ্যায় যশোর-বেনাপোল মহাসড়কের লাউজানী রেলক্রসিং এলাকায় লাশটি পাওয়া যায়।

মৃত শাহানারা বেগম (৫৫) শার্শা উপজেলার উত্তর বুরুজ বাগান গ্রামের সাবেক যুবলীগ নেতা প্রয়াত আজিজুল ইসলামের স্ত্রী এবং ১০ নম্বর শার্শা সদর ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা সদস‍্য।

প্রত্যক্ষদর্শী চাষি আলতাফ হোসেন জানান, তিনি বিকালে জমিতে পানি আছে কিনা দেখতে গেলে এই মহিলার লাশ দেখতে পান। পরে ঝিকরগাছা থানার পুলিশকে খবর দেওয়া হয়। 

ওসি বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

“প্রাথমিকভাবে লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।” 

যশোরের নাভারণ সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।