২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে ককটেল সদৃশ ৪ বস্তু উদ্ধার

বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 04:46 PM

Updated : 29 Nov 2026, 04:46 PM

নীলফামারী সদর উপজেলার বনবিভাগ এলাকা থেকে ককটেল সদৃশ চারটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল ৯টার দিকে শহরের একটি পুকুরপাড় থেকে এসব উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নীলফামারী থানার ওসি জিল্লুর রহমান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আইজুল ইসলামের পুকুরপাড়ে লাল রঙের কসটেপে মোড়ানো চারটি বস্তু দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ বস্তুগুলো উদ্ধার করে নিয়ে যায়।

তবে উদ্ধার করা বস্তুগুলো প্রকৃতপক্ষে ককটেল বা বিস্ফোরক কিনা, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ওসি জিল্লুর রহমান বলেন, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা পরীক্ষা-নিরীক্ষা করার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।