২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৭৮

চলতি বছর ডেঙ্গুতে ৫৩২ জন মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 04:45 PM

Updated : 29 Nov 2026, 04:45 PM

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে এবং ৯৭৮ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মারা যাওয়া দুই জনই ঢাকা বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সরকারের হিসাবে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৫৩২ জনের মৃত্যু হল।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত এ রোগে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬২ জন।

অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ৯৫ জন, চট্টগ্রামে ১৪০ জন, খুলনায় ১২০ জন, ময়মনসিংহে ৫৯ জন, রাজশাহীতে ৪৭ জন, রংপুরে ৪৭ জন ও সিলেটের বিভিন্ন হাসপাতালে ৮ জন ভর্তি হয়েছেন।

চলতি বছর এক লাখ ৮০ হাজার ৬৮৬ জন ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭৫ হাজার ৯৮৬ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ৪ হাজার ১৬৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে।

এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মত।