২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল বিভাগে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

এ নিয়ে বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2023, 09:19 PM

Updated : 13 Aug 2023, 09:19 PM

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। 

রোববার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য জানান।  

মৃত আসমা বেগম (৩০) পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বালিহারি এলাকার বাসিন্দা। 

শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, শনিবার নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। 

তিনি বলেন, এ নিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ১৯ জনের মৃত্যু হয়েছে। 

এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১২, ভোলায় তিন, বরগুনায় দুই ও পিরোজপুরে দুইজন মৃত্যু হয় বলে জানান তিনি। 

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের দুইটি মেডিকেল কলেজ হাসপাতাল ও ছয় জেলা সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩৫১ রোগী ভর্তি হয়েছেন। 

এ নিয়ে দুইটি মেডিকেল কলেজ হাসপাতাল ও ছয় জেলা সদর হাসপাতালে বর্তমানে এক হাজার ১০০ রোগী চিকিৎসাধীন রয়েছেন। 

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ৯ হাজার ৩৭৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আট হাজার ২৫৫ জন।