২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় সূচনা এগিয়ে, ময়মনসিংহে টিটু

শনিবার দিনভর ইভিএমে ভোট শেষে ফলাফল ঘোষণা শুরু করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।

ময়মনসিংহ প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2024, 06:37 PM

Updated : 09 Mar 2024, 07:13 PM

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদের উপনির্বাচনে ৯০ আসনের ঘোষিত ফলাফলে বাস প্রতীকের তাহসিন বাহার সূচনা অনেকটা এগিয়ে আছেন।

অপরদিকে ময়মনসিংহ সিটি করপোরেশনের ২২ কেন্দ্রের ফলাফলে ঘড়ি প্রতীকের ইকরামুল হক টিটু অন্যদের চেয়ে বেশ এগিয়ে আছেন।

শনিবার দিনভর ইভিএমে ভোট শেষে ফলাফল ঘোষণা শুরু করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।

কুমিল্লার ফলাফল ঘোষণা করা হচ্ছে জিলা স্কুল মিলনায়তন থেকে। আর ময়মনসিংহের তারেক স্মৃতি অডিটোরিয়াম থেকে ফলাফল ঘোষণা করা হচ্ছে।

সবশেষ কুমিল্লার ১০৫টি কেন্দ্রের মধ্যে ৯০টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। ঘোষিত ফলাফল অনুযায়ী, বাস প্রতীকের প্রার্থী তাহসিন বাহার সূচনা পেয়েছে ৩৯ হাজার ৭৩২ ভোট; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হক সাক্কু পেয়েছেন ২২ হাজার ৫৭৬ ভোট।

অপরদিকে ময়মনসিংহের ১২৮টি কেন্দ্রের মধ্যে ৪৭টির ফলাফল ইকরামুল হক টিটু ঘড়ি প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ৯৬২ ভোট; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদেকুল হক খান মিল্কী টজু ১০ হাজার ১১৪ ভোট।