এইচএসসি: কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৪৮.০৪ শতাংশ
৯২ হাজার ১৬২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৪ হাজার ৭২৭ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন।
এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে এবার কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার গতবারের চেয়ে কমে ৪৮ দশমিক ৪ শতাংশ হয়েছে। ২০২৫ সালে এ হার ছিল ৪৮ দশমিক ৮৬ শতাংশ।
এবার মোট ৯২ হাজার ১৬২ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৪ হাজার ৭২৭ জন। জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন।
কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এবার এইচএসসি পরীক্ষার ফল সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে প্রকাশ করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইআইআইএন ব্যবহার করে বোর্ডের ওয়েবসাইটে এবং পরীক্ষার্থীরা মোবাইল এসএমএস-এর মাধ্যমে রেজিস্ট্রেশন করে পরীক্ষার ফলাফল জানতে পারছে।
তিনি বলেন, এইচএসসির ফলাফলের পরিসংখ্যান মতে কুমিল্লা শিক্ষাবোর্ডে এবারও ছাত্রদের চেয়ে মেয়েদের ফলাফল ভাল হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রী ৫৫ হাজার ৪৩৪ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৮ হাজার ৪১৫ জন। ছাত্রদের ৩৬ হাজার ৭২৮ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৫ হাজার ৮৫৭ ।
শিক্ষাবোর্ড দেওয়া তথ্যে আরও জানা গেছে, এবার এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে মোট ৪৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাস করেছে চারটি শিক্ষা প্রতিষ্ঠানে এবং কোন পরীক্ষার্থী পাস করেনি ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে।
