২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধলাই নদীতে যুবকের লাশ, দেহে ছুরিকাঘাতের চিহ্ন

সকালে ধলাই নদীতে যুবকের ভাসমান লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

ধলাই নদীতে যুবকের লাশ, দেহে ছুরিকাঘাতের চিহ্ন

প্রতীকী ছবি

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2023, 03:55 PM

Updated : 13 Apr 2023, 03:55 PM

সিলেটের কোম্পানীগঞ্জের ধলাই নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহে ছুরিকাঘাতের চিহ্ন আছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে পূর্ব ইসলামপুর ইউনিয়নের ইসলামগঞ্জ (বুধবারী) বাজারের দক্ষিণে ধলাই নদীর কালা পাথর বাঁধ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় জানান।

নিহত নূর উদ্দীন (২৬) উত্তর ঢালার গ্রামের আবু তাহেরের ছেলে।

ওসি হিল্লোল বলেন, বৃহস্পতিবার সকালে ধলাই নদীতে যুবকের ভাসমান লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। তখন পুলিশ গিয়ে নুর উদ্দিনের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছুরিকাঘাতে হত্যার পর নিহত যুবককে নদীতে ফেলে দেওয়া হয়েছে।”

মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।