২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বাইকের সংঘর্ষে তরুণ নিহত, ইন্টার্ন চিকিৎসকসহ আহত ৩

জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের সামনে বাইপাস সড়কে এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান ২০ বছর বয়সী কাউসার আহমেদ।

দুই বাইকের সংঘর্ষে তরুণ নিহত, ইন্টার্ন চিকিৎসকসহ আহত ৩

জামালপুরে দুই মোটর সাইকেলের মধ্যে সংঘর্ষের পর হাসপাতালে নিহত ও আহতদের স্বজনদের ভিড়।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2023, 01:46 AM

Updated : 04 Nov 2023, 01:46 AM

জামালপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজের সামনে দুই মোটর সাইকেলের সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন এক ইন্টার্ন চিকিৎসকসহ তিন জন।

শুক্রবার রাত ১০ টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ।

তিনি জানান, শেখ হাসিনা মেডিকেল কলেজের সামনে বাইপাস সড়কে এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান ২০ বছর বয়সী কাউসার আহমেদ।

কাউসার জামালপুর শহরের চন্দ্রা উত্তর পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে।

এই ঘটনায় আহত হয়েছেন শেখ হাসিনা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক আল আমিন, এমবিবিএস শেষ বর্ষের ছাত্র লিমন এবং চন্দ্রা উত্তর পাড়ার কিশোর নজরুল ইসলাম রিফাত।

আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথা বলেছেন।