২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

সুনামগঞ্জে সীমান্ত পেরিয়ে কয়লা কুড়াতে গিয়ে কিশোরের মৃত্যু

বিজিবি কমান্ডার বলেন, “বিষয়টি আমরা শুনেছি। পরিবারের লোকজন সকাল ১০টার পরে লাশটি নিয়ে এসেছেন।”

সুনামগঞ্জে সীমান্ত পেরিয়ে কয়লা কুড়াতে গিয়ে কিশোরের মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা।

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2023, 04:43 PM

Updated : 13 Oct 2023, 04:43 PM

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সীমান্ত পেরিয়ে কয়লা কুড়াতে গিয়ে পাথরচাপায় এক কিশোরের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার ভোরে উপজেলার লাকমাছড়া সীমান্তের ওপারে এ ঘটনা ঘটে বলে বালিয়াঘাট বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হান্নান জানান।

নিহত শামীম মিয়া (১৭) উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা পশ্চিম পাড়ার তাহের মিয়ার ছেলে।

উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার বলেন, “ভোররাতে সীমান্তের ৯৭ এর ৩ ও ৪ এস পিলার অতিক্রম করে ওপারে লাকমা পাহাড়ে কয়লা কুড়াতে যায় কয়েকজন।

“ওপারের লেবুয়া গ্রামে একটি গর্তে কয়লা কুড়াচ্ছিল তারা। এ সময় উপর থেকে হঠাৎ একটি বড় পাথর গর্তের মধ্যে পড়ে। অন্যরা বেরিয়ে আসতে পারলেও শামীম গর্তে পাথরচাপা পড়ে।

ইউপি চেয়ারম্যান বলেন, “সঙ্গীদের মধ্যে একজন বিষয়টি এপারে আত্মীয়-স্বজনসহ এলাকার লোকজনদের জানায়। তখন তারা গিয়ে শামীমের মৃতদেহ নিয়ে আসে। দুপুরে বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে।”

বালিয়াঘাট বিজিবি কমান্ডার আব্দুল হান্নান বলেন, “বিষয়টি আমরা শুনেছি। পরিবারের লোকজন সকাল ১০টার পরে লাশটি নিয়ে এসেছেন। বিজিবিকে ফাঁকি দিয়ে সীমান্ত অতিক্রম করতে গিয়ে এই দুর্ঘটনায় কিশোর মারা গেছে।”