১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকা দখল নিতে ব্যর্থ হয়েছে বিএনপি: হাছান মাহমুদ

“আওয়ামী লীগের মধ্যে রাজনৈতিক শিষ্টাচার আছে বলেই আপ্যায়ন হয়, ডিভিশন দেওয়া হয়।”

ঢাকা দখল নিতে ব্যর্থ হয়েছে বিএনপি: হাছান মাহমুদ

দুপুরে বাংলাদেশ টেলিভিশনের রংপুর উপকেন্দ্র পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাছান মাহমুদ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2023, 05:56 PM

Updated : 01 Aug 2023, 05:56 PM

খেলা শুরুর আগেই বিএনপি বোল্ড আউট হয়ে গেছে বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, “ঢাকা দখল নিতে গিয়ে ব্যর্থ হয়েছে বিএনপি। উল্টো তাদের নেতাকর্মীরা পালিয়ে গেছে।”

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ টেলিভিশনের রংপুর উপকেন্দ্র পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, “বিএনপির মধ্যে রাজনৈতিক শিষ্টাচার নেই। যার কারণে অন্য দলের রাজনৈতিক শিষ্টাচার তারা বোঝে না। আওয়ামী লীগের মধ্যে রাজনৈতিক শিষ্টাচার আছে বলেই আপ্যায়ন হয়, ডিভিশন দেওয়া হয়।”

এসময় বুধবার রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা জনসমুদ্রে পরিণত হবে বলে প্রত্যাশার কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, “বাংলাদেশ টেলিভিশনের রংপুর উপকেন্দ্রকে পূর্ণাঙ্গ কেন্দ্র করার বিষয়ে একনেকে সিদ্ধান্ত হয়েছে। এই বিষয়টি সরেজমিনে দেখার জন্য এসেছি।”

রংপুর উপকেন্দ্রে বৃক্ষরোপণও করেন তিনি। এসময় তার সঙ্গে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।