২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চা বাগানে পাওয়া গ্রেনেডটি নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

“রোববার রাতে গ্রেনেডটি বাগানের ভেতরে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।”

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2023, 10:04 PM

Updated : 05 Jun 2023, 10:04 PM

সিলেটের মালনীছড়া চা বাগানের সড়কের পাশে পাওয়া তাজা গ্রেনেডটি নিষ্ক্রিয় করা হয়েছে। 

সোমবার বিকালে বাংলাদেশ সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল টিম গ্রেনেডটি নিষ্ক্রিয় করে বলে জানান সিলেট বিমানবন্দর থানার ওসি মো. মঈন উদ্দিন সিপন। 

ওসি বলেন, “রোববার রাতে গ্রেনেডটি বাগানের ভেতরে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ মোতায়েন করে ওই এলাকায় জনসাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি গ্রেনেডটি ধ্বংসের জন্য সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল টিমকে চিঠিও দেওয়া হয়।”
পরে বিকালে বোম্ব ডিসপোজাল টিমের সদস্যরা গ্রেনেডটি নিষ্ক্রিয় করেন। 

ওসি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্রেনেডটি মুক্তিযুদ্ধের সময়ের, কোনো কারণে তখন বিস্ফোরিত হয়নি।”