২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে ছাত্রলীগ কর্মীদের মধ্যে হাতাহাতি, পরে মীমাংসা

হল প্রভোস্ট বলেন, বিষয়টি শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করেছে।

শাবিতে ছাত্রলীগ কর্মীদের মধ্যে হাতাহাতি, পরে মীমাংসা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হল।

শাহাজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি,

Published : 14 Oct 2022, 11:52 PM

Updated : 14 Oct 2022, 11:52 PM

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলে ছাত্রলীগের দুই পক্ষের কর্মীদের মধ্যে হাতাহাতির অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিগত কমিটির উপ-দপ্তর সম্পাদক সজীবুর রহমান এবং ছাত্রলীগের মামুন শাহর সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে হলের চার তলার ওয়াশরুমে মামুন শাহর সমর্থক বাংলা বিভাগের মুসলিম ভূইয়ার সঙ্গে সজিবুর রহমানের সমর্থক পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিমুল মিয়ার কথা কাটাকাটি হয়।

সন্ধ্যার দিকে উভয় পক্ষ হলের ৪০৯ নম্বর কক্ষে বিষয়টি সমাধানের জন্য একত্রিত হয়। আলোচনার একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় হলের অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও অস্থিরতার সৃষ্টি হয়। 

হাতাহাতির ঘটনার পর সন্ধ্যা পৌনে ৭টার দিকে নেতারা কর্মীদের নিয়ে বসে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

হাতাহাতির বিষয়ে ছাত্রলীগের নেতা সজীবুর রহমান বলেন, “বিষয়টি সমাধান করা হয়েছে। একজন এ হলে থাকতে পারবেন না। বাকিরা সমঝোতার মাধ্যমে হলে থাকতে পারবেন।”

ছাত্রলীগের মামুন শাহ বলেন, “বিষয়টি সমাধান করা হয়েছে।”

এ বিষয়ে হলের প্রভোস্ট আবু সাঈদ আরফিন খান বলেন, "বিষয়টি শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করেছে। পরবর্তী সময়ে এ রকম কোনো ঘটনা ঘটলে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে।"