২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় রেললাইন থেকে যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার

রেল পুলিশ জানায়, সোমবার দুপুর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে জানিয়েছে পরিবার।

কুমিল্লায় রেললাইন থেকে যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার

নিহত মো. খায়রুল ইসলাম নরসিংদীর একটি পোশাক কারখানায় জেনারেল ম্যানেজার হিসেবে চাকরি করতেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2023, 05:55 PM

Updated : 21 Feb 2023, 05:55 PM

কুমিল্লা আদর্শ উপজেলায় রেললাইন থেকে এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথে উপজেলার বানাশুয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদের রহমান। 

নিহত যুবকের নাম মো. খায়রুল ইসলাম (২৮)। তিনি নরসিংদীর মাধবদী উপজেলার আউয়াল মিয়ার ছেলে। নরসিংদীর একটি ছোট পোশাক কারখানায় তিনি জেনারেল ম্যানেজার হিসেবে চাকরি করতেন। 

মঙ্গলবার দুপুরে এসআই শহিদের রহমান জানান, নিহতের পকেটে ঢাকা থেকে চট্টগ্রামের চট্টলা ট্রেনের একটি টিকিট পাওয়া গেছে। তার পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে সোমবার বেলা ১১টা থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

এসআই আরও বলেন, নিরাপত্তারক্ষীরা তাকে কুমিল্লা রেলওয়ে স্টেশনে ঘুরতে দেখেছেন। তিনি ঠিক কি কারণে কুমিল্লায় এসেছেন, সেটি স্পষ্ট নয়। 

“তার এক পায়ের অর্ধেক অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের ধারণা, ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। ” 

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান রেল পুলিশের এই কর্মকর্তা।