২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ইয়াবাসহ রোহিঙ্গা তরুণ আটক

তার বিরুদ্ধে ভোলা সদর থানায় মাদক আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভোলায় ইয়াবাসহ রোহিঙ্গা তরুণ আটক

ইয়াবাসহ আটক হেলাল উদ্দিন।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2023, 01:37 PM

Updated : 17 Jul 2023, 01:37 PM

ভোলায় ১ হাজার ৩২৫টি ইয়াবাসহ এক রোহিঙ্গা তরুণকে আটক করেছে পুলিশ।

সোমবার সকালে ভোলা ইলিশা লঞ্চঘাট থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা।

আটক হেলাল উদ্দিন (২০) কক্সবাজার জেলার উখিয়া থানার ৬ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা ও হোসেন আহম্মেদের ছেলে।

গোলাম মোস্তফা বলেন, “হেলাল উদ্দিন নামের এই রোহিঙ্গা মাদক কারবারি নিজের আন্ডারওয়্যারে করে ১ হাজার ৩২৫টি ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে ভোলায় আসে।”

সন্দেহ হওয়ায় ইলিশা লঞ্চঘাটে তল্লাশি করলে তার কাছে এসব মাদক পাওয়া যায়।

তার বিরুদ্ধে ভোলা সদর থানায় মাদক আইনে মামলা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা গোলাম মোস্তফা।