১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুর জেলা কারাগারে এক বন্দির মৃত্যু

ভুয়া মেজর পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ২১ অগাস্ট নিক্সন কারাগারে আসেন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2023, 05:06 PM

Updated : 15 Oct 2023, 05:06 PM

মাদারীপুর জেলা কারাগারে এক যুবক বন্দির মৃত্যু হয়েছে।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান মাদারীপুর জেলা কারাগারের জেলার তুহিন কান্তি খান।

মৃত নিক্সন বেপারী (৩৫) শিবচর উপজেলার বসুন্ধরা এলাকার মৃত আলতাফ হোসেন বেপারীর ছেলে।

জেলার তুহিন কান্তি খান বলেন, ভুয়া মেজর পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ২১ অগাস্ট নিক্সন কারাগারে আসেন। সোমবার রাতে খাবার খাওয়ার পর হঠাৎ তার বুকে ব্যথা ওঠে।

তিনি আরও বলেন, এরপর তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

বিষয়টি তার পরিবারও অবগত; আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান মাদারীপুর জেলা কারাগারের এই কর্মকর্তা ।

[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে:

https://www.facebook.com/samagrabangladesh/posts/pfbid02VxtU7AfkGCbmAx3warBmjdEk1aCkssQ5h5jXNCXP7XSRsVqnqbTjBzrVPoBAWX8Kl]