২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে গ্রেপ্তারের পর কারাগারে চার ‘অটোরিকশা চোর’

গ্রেপ্তারদের কাছ থেকে চুরির তিনটি অটোরিকশা উদ্ধার করে পুলিশ।

নীলফামারীতে গ্রেপ্তারের পর কারাগারে চার ‘অটোরিকশা চোর’

গ্রেপ্তাররা নীলফামারী ও গাইবান্ধা জেলার বাসিন্দা বলে পুলিশ জানায়।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2022, 11:54 PM

Updated : 29 Dec 2022, 12:02 AM

নীলফামারী ও গাইবান্ধা থেকে চার ‘ব্যাটারিচালতি অটোরিকশা চোরকে’ গ্রেপ্তার করে সৈয়দপুর থানা পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বুধবার ভোরে সৈয়দপুর এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে দুপুরে নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলনে নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান।

এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে চুরির তিনটি অটোরিকশা উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তাররা নীলফামারী ও গাইবান্ধা জেলার বাসিন্দা।

এসপি জানান, গত সোমবার সৈয়দপুর ক্যান্টনমেন্ট মোড় এলাকায় রিমন নামের এক চালককে চেতনানাশক খাইয়ে তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে পালিয়ে যাচ্ছিলেন ‘চোর চক্রের আলমগীর হোসেন’। এ সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে তাকে আটক করে।

এ ঘটনায় মামলা হলে আলমগীরকে গ্রেপ্তার দেখায় সৈয়দপুর থানা পুলিশ।

পরে তার দেওয়া তথ্যে সৈয়দপুর ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে অভিযান চালিয়ে রাজু মিয়া, দুখু মিয়া ও জাহাঙ্গীর আলম নামের আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

‘চক্রের বাকি চোরদের’ গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এসপি।

সংবাদ সম্মেলনে সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সারওয়ার আলম, সৈয়দপুর থানার ওসি সাইফুল ইসলাম এবং ডিবির ওসি আখেরুজ্জামান ছিলেন।