ঢাকার এসপির বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ
কারা এটি ঘটিয়েছে তা খতিয়ে দেখার কথা বলেছেন পুলিশের রমনা বিভাগের ডিসি।
রাজধানীর রমনা থানা এলাকায় ঢাকা জেলার পুলিশ সুপারের বাসভবনের ফটকের সামনে দুটি ককটেল ফাটানো হয়েছে।
মঙ্গলবার রাত ১০টার দিকের বিস্ফোরণের এ ঘটনায় প্রাথমিকভাবে কারও হতাহত হওয়ার খবর নেই বলে জানিয়েছে পুলিশ।
রাত সাড়ে ১২টার দিকে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, রাত ১০টার দিকে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
তিনি বলেন, কারা এটি ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
