২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নিহত ২

রেললাইনে হাঁটাহাঁটি করার সময় নীলসাগর এক্সপ্রেসের ধাক্কায় দুজনই নিহত হন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2022, 11:55 AM

Updated : 22 Dec 2022, 12:01 PM

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার ভোরে উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই ফজলুল হক জানান।

নিহতরা হলেন-পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর গ্রামের চঞ্চল সিকদারের ছেলে মো. সাগর (৩৫) ও একই জেলার আমিনপুর উপজেলার আহাম্মেদপুর গ্রামের মো. লিয়াকতের ছেলো মো. সজিব (৩৩)।

এসআই ফজলুল হক বলেন, সাগর ও সজিব প্রাইভেটকারে করে ঢাকা থেকে পাবনা যাচ্ছিলেন। পথে প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া এলাকায় পৌঁছালে অন্য একটি প্রাইভেটকার পাশ কাটানোর চেষ্টা করে। এ সময় সাগর ও সজিবদের গাড়িটি মহাসড়কের পাশে নেমে যায়।

পরে চালক প্রাইভেটকারটি উপরে উঠানোর সময় সাগর ও সজিব গাড়ি থেকে নেমে রেললাইনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুজনই নিহত হন।

আইনী প্রক্রিয়া শেষে দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ফজলুল।