২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কুয়াশা: আরিচা-কাজিরহাট ফেরি চলল সাড়ে ৮ ঘণ্টা পর

দুর্ঘটনা এড়াতে সোমবার রাত ১১টা থেকে এ রুটে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2023, 03:46 PM

Updated : 12 Dec 2023, 03:57 PM

মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাড়ে আট ঘণ্টা বন্ধ থাকার পর আবার স্বাভাবিক হয়েছে।

বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক অফিসের ডিজিএম শাহ মুহাম্মদ খালেদ নেওয়াজ জানান, কুয়াশা কেটে যাওয়ায় মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চালু হয়েছে।

ঘন কুয়াশার আরিচা-কাজিরহাট নৌপথে সোমবার সন্ধ্যার পর থেকেই ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল।

এরপর নৌপথ দৃষ্টিসীমার বাইরে চলে গেলে দুর্ঘটনা এড়াতে রাত ১১টা থেকে এ রুটে ফেরি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।

কাজিরহাট থেকে আরিচাগামী ফেরি রুহুল আমিন ও সুফিয়া কামাল নোঙর করে রাখা হয় যমুনা নদীর মাঝে।

সকালে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সেগুলো গন্তব্যে ছেড়ে গেছে বলে জানান খালেদ।