২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নিহত কেএনএফ সদস্য বেনেট ম্রো বাড়ি ছাড়েন ২ বছর আগে

ছেলে নিহতের ঘটনায় মামলা করবেন না বলে জানান বাবা লিপমাং ম্রো।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2023, 08:11 PM

Updated : 30 Jan 2023, 08:11 PM

বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে নিহত সশস্ত্র সংগঠন কেএনএফ সদস্যের পরিচয় মিলেছে; তিনি দুই বছর আগে বাবার সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়েছিলেন বলে জানিয়েছে পরিবার।   

নিহত কেএনএফ সদস্যের নাম বেনেট থাং ম্রো (১৮); তিনি সদর উপজেলার সুয়ালুক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শ্যারন পাড়ার বাসিন্দা লিপমাং ম্রোর ছেলে।

শনিবার দুপরে উপজেলার পাইন্দু ইউনিয়নের গোলাগুলিতে নিহত হন বেনেট থাং। রোববার দুপরে মুননুয়াম পাড়ার রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

সোমবার দুপুরে বান্দরবান সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পুলিশ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন। ছেলের লাশ গ্রহণ করেন বাবা লিপমাং ম্রো।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, “দুই বছর আগে মা-বাবার সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেড়িয়ে যায় বেনেট। এরপর থেকে পরিবারের কারও সঙ্গে যোগাযোগ ছিল না।“

লিপমাং ম্রো জানতেন না ছেলে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টে (কেএনএফ) যোগদান করেছে।

তিনি বলেন, “রোববার নাকি কেএনএফ ফেইসবুক পেইজে বেনেটের ছবি প্রকাশ করে। পরে লোকজন আমাকে জানায়। তারপর হাসপাতালে এসে ছেলেকে শনাক্ত করি।”

পুরনো খবর:

রুমায় গোলাগুলিতে ‘কেএনএফ সদস্য’ নিহত
গোলাগুলির মধ্যে পাড়াছাড়া রুমার ৭০টি মারমা ও বম পরিবার

লিপমাং ম্রোর পরিবার একসময় রুমা উপজেলার সুংসং পাড়াতে ছিল। সেখানে থাকা অবস্থাতেই লাল বিয়াক জিং বমকে বিয়ে করেন তিনি। পরে পরিবারটি সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শ্যারন পাড়ায় আসে। এখানে তারা ১১ বছর ধরে বসবাস করছেন। এই দম্পতির তিন ছেলে ও এক মেয়ে। বেনেট দ্বিতীয় সন্তান ছিল।

লিপমাং ম্রো বলেন, ছেলে কাদের সঙ্গে মিশে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিল তা তিনি জানতে পারেননি। দুই বছর ধরে নিঁখোজ থাকার পরও থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করেননি।

এ ছাড়া ছেলে নিহতের ঘটনায় কারো বিরুদ্ধে মামলা দায়ের করবেন না বলে জানান বাবা লিপমাং ম্রো।

মরদেহ গ্রহণ করতে আসা শ্যারনপাড়ার এক বাসিন্দা বলেন, “বেনেট থাং ম্রো দুই বছর আগে বান্দরবান শহরে সিএনজিচালিত অটোরিকশা চালতেন। গত দুই বছর তার কোন খোঁজ-খবর ছিল না।“

রুমা থানার ওসি আলমগীর হোসেন বলেন, “গোলাগুলিতে নিহত বেনেট থাং ম্রোর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা মরদেহ নিয়ে বাড়ি চলে গেছেন।”   

আরও পড়ুন:

‘বম পার্টি’র প্রধান নাথানকে আসামি করে ‘জঙ্গি’ আল-আমিনের বাবার মামলা

বান্দরবানের গহীনে ‘জঙ্গির কবরে’ লাশ মেলেনি, নানা প্রশ্ন

প্রমাণ লুকাতে লাশ গায়েব, সন্দেহ ‘জঙ্গি’ আল-আমিনের বাবার

বান্দরবানে ‘জঙ্গিদের মধ্যে দ্বন্দ্ব’; একজন খুন, কবরের সন্ধান

পাহাড়ে সশস্ত্র দল; এই ‘বম পার্টি’ কারা?

‘বম পার্টি’র আস্তানায় প্রশিক্ষণে যাওয়া আরও ৫ জঙ্গি পাহাড়ে গ্রেপ্তার

বম পার্টির সঙ্গে নতুন জঙ্গি দলের ‘মাসিক চুক্তির’ খবর দিল র‌্যাব

৭ জঙ্গির সঙ্গে এবার ৩ পাহাড়িও গ্রেপ্তার: র‌্যাব

নতুন জঙ্গি দলের ‘পাহাড়ি যোগ’ পেয়েছে র‌্যাব

জঙ্গি আর পাহাড়ি দলের মিলে যাওয়ার বিপদ যেখানে

র‌্যাবের জালে নতুন জঙ্গি দল, কারা এরা?

নিখোঁজ ৪ তরুণসহ সাতজনকে গ্রেপ্তারের পর র‌্যাব জানাল নতুন জঙ্গি দলের নাম