নরসিংদীতে রিভলবার ও গুলি জব্দ, দুই যুবক গ্রেপ্তার
তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও ছয়টি গুলি জব্দ করা হয় বলে জানায় পুলিশ।
নরসিংদী সদর উপজেলায় একটি বিদেশি রিভলবার ও ছয়টি গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ডিবি।
সোমবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন।
গ্রেপ্তাররা হলেন- নরসিংদীর সদর থানার উত্তর ঘোড়াদিয়া এলাকার জাহিদ গাজী (২২) ও শিবপুর উপজেলার গোবিন্দী এলাকার আল আমিন (২৮)।
অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন বলেন, রোববার রাত ৯টার দিকে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল সদর উপজেলার বাদুয়ারচর এলাকায় অভিযান পরিচালনা করেন।
তিনি আরও বলেন, এ সময় একটি বিদেশি রিভলবার ও ছয়টি গুলিসহ জাহিদ ও আল আমিনকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের বিরুদ্ধে বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলা করে সোমবার আদালতে পাঠানো হয়।
এরপর আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা ।
