২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২ চাচা আটক

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির চাচা ফারুক মোল্লা ও আলিম মোল্লাকে আটক করা হয়েছে।

মাগুরায় শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২ চাচা আটক

মহম্মদপুর থানা

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2022, 09:50 PM

Updated : 10 Oct 2022, 09:50 PM

মাগুরার মহম্মদপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক শিশুকন্যাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুর দুই চাচাকে আটক করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় উপজেলার বেথুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে মহম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) বোরহানুল ইসলাম জানান।

শিশুটির বাবা হিরো মোল্লার অভিযোগ, বেশ কিছু দিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধের জেরে ভাইয়েরা তার মেয়েকে হত্যা করেছে।

হিরো বলেন, সন্ধ্যায় তিন বছর বসয়ী মেয়েকে ভাত খাওয়াচ্ছিলেন তার স্ত্রী। এ সময় মেয়েকে ঘরে রেখে তার স্ত্রী পানি আনতে নলকূপে যান। ফিলে স্ত্রী তার মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির সামনে রাস্তার পাশে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

শিশুটির মাথা ও শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাত আছে জানিয়ে পরিদর্শক বোরহানুল ইসলাম বলেন, “ঘটনার তদন্ত চলছে।

“জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির চাচা ফারুক মোল্লা ও আলিম মোল্লাকে আটক করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”